দিনাজপুর

দিনাজপুর ৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন এবং গ্রহনযোগ্যকে মনোনয়ন দেয়ার দাবিতে দুই প্রত্যাশীর যৌথ সংবাদ সম্মেলন

মনোয়ন প্রত্যাশী বিএনপির জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট  আব্দুল হালিম ও অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আসনে মনোনিত প্রার্থী আক্তারুজ্জামানকে পরিবর্তন করা না..
Partager sur Eidok
দিনাজপুর ৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন এবং গ্রহনযোগ্যকে মনোনয়ন দেয়ার দাবিতে দুই প্রত্যাশীর যৌথ সংবাদ সম্মেলন
Photo : collectée
স্টাফ রিপোর্টার, দিনাজপুর >  দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তণ এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবিতে আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর প্রেস ক্লাবে যৌথ ভাবে সংবাদ সম্মেলন করেছে ওই আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল হালিম এবং অবসরভোগী কর্নেল মোস্তাফিজুর রহমান। 
সংবাদ সম্মেলনের আগে দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে প্রেস ক্লাবে হাজির হন এলাকার নেতাকর্মীরা।
মনোয়ন প্রত্যাশী বিএনপির জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট  আব্দুল হালিম ও অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আসনে মনোনিত প্রার্থী আক্তারুজ্জামানকে পরিবর্তন করা না হলে আসনটি জামায়াতের প্রার্থীকে জয় এনে দেবে। নেতাকর্মীসহ সাধারন ভোটারদের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলে জয় পাবে বিএনপির ধানের শীষের প্রার্থী। 
 গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় দিনজপুর ৪ আসনে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণার সাথে সাথে খানসামা এবং চিরিরবন্দর উপজেলা জুড়ে সর্ব সাধারনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে।  ১৬ নভেম্বর খানসামা ও চিরিরবন্দর উপজেলার হাজার হাজার বিএনপির ভোটার খানসামা উপজেলার পাকেরহাটে একত্রিত হয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করার দাবিতে মৌন মিছিলসহ মতবিনিময় সভা করেছে।  বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দুই প্রত্যাশী জানান পরিবর্তনের পর যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করবেন তারা।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল Politique শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল 86 Views আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ Politique আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ 77 Views ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ Politique ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 63 Views নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন  এর আওয়ামী লীগের চেয়ারম্যান  টিপু সুলতান গ্রেফতার Politique নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন এর আওয়ামী লীগের চেয়ারম্যান টিপু সুলতান গ্রেফতার 50 Views জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি Politique জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 68 Views পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল Politique পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 71 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী Politique মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 123 Views