বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল দুইভাই, পথে ট্রাকের চাকায় ছোটজন পিষ্ট | আই নিউজ বিডি

বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল দুইভাই, পথে ট্রাকের চাকায় ছোটজন পিষ্ট

বাইসাইকেলে স্কুল যাওয়ার পথে ট্রাকের চাকায় সাড়ে পাঁচ বছরের শিশু ইয়াসির আরাফাত শিষ নিহত হয়েছে। বুধবার সাড়ে ৭টার দিকে যশোর শহরের বাবলাতলায় রিপনের বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল দুইভাই, পথে ট্রাকের চাকায় ছোটজন পিষ্ট
ছবি: সংগৃহীত

নিহত ইয়াসির আরাফাত শিষ যশোর শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়া এলাকার স্কুলশিক্ষক শাহাবুদ্দিনের ছেলে ও যশোর কেন্দ্রীয় কfরাগারের প্রিজনার্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির ছাত্র ।

নিহতের বড়ভাই আরাফাত সাদ জানান, বাইসাইকেলে করে ছোটভাই শিষকে স্কুলে নিয়ে যাচ্ছিলো। বাবলাতলা এলাকায় একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গেলে সাইকেলের পেছনের চাকা খাদে পড়ে যায়। এসময় ছোটভাই শিষ ট্রাকের পেছনের চাকার তলে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সৌভাগ্যক্রমে সাদ বেঁচে যায়। ছোট ভাইয়ের লাশ রাস্তায় রেখেই বাড়িতে খবর দিতে যায় সে। সাদ যশোর জিলা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

শিষের বাবা শাহাবুদ্দিন জানান , সকাল সাড়ে ৭টার দিকে তার বড় ছেলে সাদ ছোট ছেলেকে সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। একটু পরেই সাদ দৌড়ে বাড়িতে গিয়ে শিষের মৃত্যুর খবর জানায় । তখন পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা নিহত শিষের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, ট্রাকের চাকায় পিষ্ট শিশুর মাথাসহ শরীরের একাংশ থেঁতলে গেছে। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনিক অনুমোদনক্রমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন , প্রিজনার্স স্কুলের শিশু শ্রেণির ছাত্র ইয়াসির আরাফাত শিষের মৃত্যুর ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছেন। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি دیگر ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 58 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি دیگر এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 74 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব دیگر ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 79 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় دیگر ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় دیگر লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 56 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ دیگر হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 74 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন دیگر হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 Views