নিহত ইয়াসির আরাফাত শিষ যশোর শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়া এলাকার স্কুলশিক্ষক শাহাবুদ্দিনের ছেলে ও যশোর কেন্দ্রীয় কfরাগারের প্রিজনার্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির ছাত্র ।
নিহতের বড়ভাই আরাফাত সাদ জানান, বাইসাইকেলে করে ছোটভাই শিষকে স্কুলে নিয়ে যাচ্ছিলো। বাবলাতলা এলাকায় একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গেলে সাইকেলের পেছনের চাকা খাদে পড়ে যায়। এসময় ছোটভাই শিষ ট্রাকের পেছনের চাকার তলে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সৌভাগ্যক্রমে সাদ বেঁচে যায়। ছোট ভাইয়ের লাশ রাস্তায় রেখেই বাড়িতে খবর দিতে যায় সে। সাদ যশোর জিলা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
শিষের বাবা শাহাবুদ্দিন জানান , সকাল সাড়ে ৭টার দিকে তার বড় ছেলে সাদ ছোট ছেলেকে সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। একটু পরেই সাদ দৌড়ে বাড়িতে গিয়ে শিষের মৃত্যুর খবর জানায় । তখন পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা নিহত শিষের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, ট্রাকের চাকায় পিষ্ট শিশুর মাথাসহ শরীরের একাংশ থেঁতলে গেছে। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনিক অনুমোদনক্রমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন , প্রিজনার্স স্কুলের শিশু শ্রেণির ছাত্র ইয়াসির আরাফাত শিষের মৃত্যুর ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছেন। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0