ময়মনসিংহের শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকাল ৫টায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পরিশ্রমি ও মেধাবী ছাত্রনেতা তানজিন আহমেদ আবিদকে স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন।
তিনি তার বক্তব্যে প্রয়াত ছাত্রনেতা আবিদের অবদান, ত্যাগ ও সংগঠনের প্রতি নিষ্ঠার কথা স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক এ.কে.এম. সুজা উদ্দিন, দপ্তর সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।
সভায় বক্তারা বলেন, তানজিন আহমেদ আবিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান ছাত্রনেতা। তার মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বক্তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।