খাগড়াছড়ি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক… | আই নিউজ বিডি

খাগড়াছড়ি

খাগড়াছড়ি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি-নির্ভর কৃষিবান্ধব অনুশীলন শীর্ষক কর্মশালা

****
Eidok-এ শেয়ার
খাগড়াছড়ি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি-নির্ভর কৃষিবান্ধব অনুশীলন শীর্ষক কর্মশালা
ছবি: সংগৃহীত

মো সোহেল রানা খাগড়াছড়ি :

জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি-নির্ভর কৃষিবান্ধব অনুশীলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য অভিঘাত মোকাবিলায় 'অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি-নির্ভর কৃষিবান্ধব অনুশীলন চিহ্নিতকরণ ও ম্যাপিং ফলাফল উপস্থাপন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সকাল ১১টায়, তৃণমূল উন্নয়ন সংস্থার নিজস্ব হল রুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ICIMOD)-এর অর্থায়নে পরিচালিত 'প্রমোটিং জেসি রেসপনসিপ  ন্যাচার-ব্যাসড সলিউশন ফর এনাবলিং রিসিলেন্স ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস অফ বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের আওতায় কৃষিখাতে জরুরি চাহিদা সনাক্তকরণ, লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক প্রকৃতি-নির্ভর কৃষিবান্ধব অনুশীলন চিহ্নিতকরণ ও ম্যাপিং ফলাফল উপস্থাপন–বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়টির উপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন, গ্লোবাল মাইন্ড লাইন-এর সিইও রাইহানুল ফেরদৌস সাহরিন এবং পরিচালক(প্রোগ্রাম) মোহাম্মদ ইলিয়াস।তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রাসরণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুস সত্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মালেক। সভায় আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদাত হোসেন, দীঘিনালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব কংজপ্রু মারমা ও অনিময় চাকমা প্রমুখ।'পাহাড়ে কৃষি উন্নয়নে স্থানীয় এনজিওগুলোর ভূমিকা প্রশংসনীয়' মন্তব্য করে প্রধান অতিথি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, কৃষকরা ব্যবসায়িক চিন্তা নিয়ে এগোতে না পারলে কৃষিখাতে উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে মাটির স্বাস্থ্য ভালো নেই এবং এ বিষয়ে পর্যাপ্ত উদ্যোগও নেই মন্তব্য করে তিনি কৃষকদের জৈব সার ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহার বৃদ্ধি করার পরামর্শ দেন। বালাই দমনে নিম পাতা ও মেহগনীর বীজ ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। হাইব্রিড কাসাবা চাষ পাহাড়ে মাটি ক্ষয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধান অতিথি বিশেষ অতিথি ড. আব্দুস সত্তার বলেন, পাহাড়ি এলাকায় উপযোগী ফসল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব ফসলের মূল্যমান বেশি, কম পানি প্রয়োজন, পানি-সহনশীল, সংগ্রহ ও পরিবহনে কম ক্ষতি হয়—এ ধরনের ফসল চাষে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। দেশীয় ফসলের মাতৃবীজ সংগ্রহ ও সংরক্ষণ, এবং সে অনুযায়ী ফসল নির্বাচন করার পরামর্শ প্রদান করেন ড. আব্দুস সাত্তার

বর্তমানে পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে গেছে উল্লেখ করে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, পূর্বে যে গভীরতায় পানি পাওয়া যেত এখন আর তা পাওয়া যাচ্ছে না। তাই প্রকল্পের আওতায় ঝরনা/স্প্রিং নিয়ে কাজ করা হবে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, দীঘিনালায় সবজি উৎপাদন বৃদ্ধি পেলেও তামাক উৎপাদন কমানো যাচ্ছে না। একই সঙ্গে হাইব্রিড কাসাবা ও কচুর ব্যাপক চাষ মাটির ক্ষয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views