দ্বীপের শেষকৃত্য সম্পন্ন;সিলেটে শোকের ছায়া | আই নিউজ বিডি

সিলেট

দ্বীপের শেষকৃত্য সম্পন্ন;সিলেটে শোকের ছায়া

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস ‘দ্বীপ’-এর আকস্মিক মৃত্যু। তাঁর ফ্যান ফলোয়াররা শেষবারের জন্য শ্রদ্ধা নিবেদন করেছেন। দ্বীপের মরদেহ পরে গ্রামের বাড়ি হবিগঞ্জের পুটিজুড়িতে নিয়ে শেষকৃত্য ..
Eidok-এ শেয়ার
দ্বীপের শেষকৃত্য সম্পন্ন;সিলেটে শোকের ছায়া
ছবি: সংগৃহীত

সত্যজিৎ দাস:

সিলেট ও হবিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে, যখন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাশ, পরিচিত নাম ‘দ্বীপ’, আকস্মিকভাবে মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) কুয়ালালমপুর থেকে বিমানের একটি ফ্লাইটে কফিনবন্দি দ্বীপের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা পৌঁছায়। এরপর তাঁর পরিবার মরদেহ গ্রহণ করেন।

 

বুধবার (১৯ নভেম্বর) ভোরে সিলেটের গোপালটিলায় মরদেহ আনা হয়। শীত উপেক্ষা করে অসংখ্য মানুষ ভিড় জমিয়ে তাঁকে শেষবারের জন্য শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় বাসিন্দারা কালো কাপড় দিয়ে শ্রদ্ধা নিবেদনের মঞ্চ সাজান। ভোর ৩ টার দিকে মরদেহ গিয়ে পৌঁছালে বাবা দিব্যোজ্যোতি দাশ এবং ছোট ভাই দিবাকর দাশ ধ্রুব কাঁধে কফিন নামান। বন্ধু,প্রতিবেশী ও সাধারণ মানুষও শেষবারের জন্য তাঁকে বিদায় জানান।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭ টার দিকে মরদেহ তাঁর গ্রামের বাড়ি,হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে নেওয়া হয়। বুধবার ০১:৩০ মিনিটের দিকে সেখানে শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানিয়েছেন মৃতের কাকাতো ভাই দেবব্রত দাশ।

 

দ্বীপ উচ্চ শিক্ষার জন্য গত মাসে মালয়েশিয়ায় গিয়েছিলেন। গত ১২ নভেম্বর ভোরে কুয়ালালমপুরের এক হাসপাতালে বুকে ব্যথা অনুভবের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাত্র ২১ বছর বয়সী দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যু নিয়ে হাস্যরসাত্মক ভিডিও নির্মাণ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

 

সিলেটের গোপালটিলায় তাঁর স্মৃতি এখনও জীবন্ত। এলাকার মানুষ বলেন,কিছুদিন আগে দ্বীপ এই এলাকার চারপাশে বেড়িয়েছেন এবং তার হাস্যরসাত্মক প্রকৃতি সবাইকে আনন্দ দিত। আকস্মিক মৃত্যুতে প্রতিবেশী,বন্ধু ও সাধারণ মানুষও গভীর শোকে ভেঙে পড়েছেন।

 

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় বসবাস করেন,তবে মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে। তিনি বড় ছেলে এবং পরিবারের মধ্যে তাঁর এক ছোট ভাই (দিবাকর দাশ ধ্রুব) রয়েছে।

 

সিলেট ও হবিগঞ্জের মানুষজনের পাশাপাশি দেশের অন্যান্য প্রান্ত থেকেও তরুণ এই কনটেন্ট ক্রিয়েটরের আকস্মিক মৃত্যুর খবর শোক সৃষ্টি করেছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exklusiv ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 96 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exklusiv এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 119 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exklusiv এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exklusiv সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 88 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exklusiv অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 79 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exklusiv ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 86 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exklusiv ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 112 Views