কেন্দুয়ায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ, রাতে জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিঘলী–আলমপুর সড়ক থেকে প্রায় ৪০–৫০টি সরকারি গাছ কাটার গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে কাটানো এসব গাছ অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন যানবাহনসহ জ..
שיתוף ב-Eidok
কেন্দুয়ায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ, রাতে জব্দ
צילום: ארכיון

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে দ্রুততার সঙ্গে গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। সন্দেহ হলে কয়েকজন পথচারী গাছবোঝাই যানটি থামিয়ে দেন। পরে তারা পরিবহনকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পান এবং গাছগুলো স্থানীয়ভাবে নিরাপদে সংরক্ষণ করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন,
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাওয়ার পর আমি সহকারী কমিশনার (ভূমি)–কে বিষয়টি অবহিত করি। তিনি গাছগুলো জব্দ করেছেন। আগামীকাল বুধবার সরেজমিন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রশ্ন, এত বিপুল সংখ্যক সরকারি গাছ কীভাবে কাটা হলো? কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত? কোনো অনুমোদিত টেন্ডার বা দাপ্তরিক সিদ্ধান্ত ছিল কি না?

স্থানীয়রা আরো জানান, আমরা শুনেছি সরকারিভাবে রাস্তার গাছ কাটতে হলে বিধিবদ্ধ টেন্ডার প্রক্রিয়া, পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের অনুমোদন লাগে। কিন্তু এই রাস্তায় গাছ কাটার আগে এসব নিয়ম মানা হয়েছে, এমন কোনো তথ্য আমাদের জানা নেই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের দাবি, সরকারি সম্পদ রক্ষায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত חדשות המחוז মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ חדשות המחוז নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা חדשות המחוז প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন חדשות המחוז মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ חדשות המחוז ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা חדשות המחוז হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী חדשות המחוז জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views