চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যোগদান করেছেন… | আই নিউজ বিডি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যোগদান করেছেন স্বচ্ছ প্রশাসন, উন্নয়ন ও জনসেবায় নতুন প্রত্যয়ের অঙ্গীকার

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে নতুন গতিশক্তি যোগ হলো। নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন গতকাল  আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই দিনে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও ..
Eidokでシェア
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যোগদান করেছেন স্বচ্ছ প্রশাসন, উন্নয়ন ও জনসেবায় নতুন প্রত্যয়ের অঙ্গীকার
写真:提供

 

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যোগদান করেছেন
স্বচ্ছ প্রশাসন, উন্নয়ন ও জনসেবায় নতুন প্রত্যয়ের অঙ্গীকার

বশিরুল আলম,আলমডাঙ্গা(চুয়াডাঙ্গা )
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে নতুন গতিশক্তি যোগ হলো। নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন গতকাল  আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই দিনে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্বভার নেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। জেলার বিভিন্ন দপ্তর, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, বেসরকারি সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,  “চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসেবার মান বৃদ্ধি—এই তিনটিই আমার প্রধান লক্ষ্য। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।”
তার যোগদানে জেলার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি সেবা, ডিজিটাল প্রশাসন এবং যুব উন্নয়ন– এসব খাতকে আরও শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন বলে স্থানীয় নেতৃত্ব আশা করছে।
চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ নতুন জেলা প্রশাসকের প্রতি আস্থা ও শুভকামনা জানিয়ে স্বচ্ছ প্রশাসন ও উন্নয়নমুখী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 19 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 70 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views