জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়নপ্রত্যাশী আহাদ শিকদারের মতবিনিময়
ঝালকাঠি: ঝালকাঠি–১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন প্রত্যাশী আহাদ শিকদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) বিকালে কাঠালিয়া প্রেসক্লাবে ও সন্ধ্যায় রাজাপুরের একটি ক্যাফেতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফিনল্যান্ড শাখার এই আহ্বায়ক, যিনি রাজাপুরের গালুয়া এলাকার সন্তান, সভায় তাঁর নির্বাচনী ভাবনা ও লক্ষ্য তুলে ধরেন। তিনি একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক রাজাপুর-কাঠালিয়া গঠনের লক্ষ্যে তাঁর সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা ১৫ দফা অঙ্গীকারনামা পাঠ করেন।
মতবিনিময়কালে আহাদ শিকদার বলেন:
"যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি ঘোষিত এই ১৫ দফা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টায় কাজ করব। আর যদি নির্বাচিত না-ও হই, তবুও আমি আজীবন সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের জন্য কাজ করে যেতে চাই।"
তিনি রাজাপুর ও কাঠালিয়াবাসীর সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার করেন। এ সময় রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রার্থীর সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0