জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড

হাসিনা ও কামালের ফাঁসির রায়, মামুনের ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।..
Поделиться в Eidok
জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড
Фото: из открытых источников

জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ড ও নৃশংসতার ঘটনায় করা মামলাগুলোর মধ্যে এটাই প্রথম যার রায় ঘোষণা হলো আজ। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী ৪৫৩ পৃষ্ঠার রায়ের অংশবিশেষ পাঠ শুরু করেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবী ছাড়াও জুলাই–আগস্টের দমন-পীড়নে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

রায়ে আদালত জানায়, পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের প্রমাণ মিলেছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছিল, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সর্বোচ্চ কমান্ডার ছিলেন শেখ হাসিনা। মামলায় তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার–ড্রোন–প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সম্পৃক্ততা, রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় জীবিত এক ব্যক্তিসহ ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়।

মামলায় আন্দোলনকারীরা, প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি, চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দেন। এছাড়া অডিও–ভিডিও বক্তব্য, গণমাধ্যমের প্রতিবেদন এবং জব্দ করা গুলি আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার বিচার শুরু হয়। গত ১২ অক্টোবর যুক্তি–তর্ক শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয়। ওইদিনই রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দাবি করে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে আলোচিত এই মামলার রায়ের মধ্য দিয়ে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় নতুন অধ্যায় সূচিত হলো।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Другой বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 Views