গোপালগঞ্জ স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, ২ চোর আটক | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, ২ চোর আটক

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান ‘রাসু জুয়েলার্স’ এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, ২ চোর আটক
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক পানির জন্য বাইরে গেলে সুযোগ বুঝে দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে ব্যাগের চেন খুলে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাজারের ব্যবসায়ী লিটু মোল্লা তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে একজনকে আটক করেন এবং দ্রুত দোকান মালিককে বিষয়টি জানান।

 

খবর পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকেই আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়।

 

আটক ব্যক্তিদের পরিচয়:

১. আমির হোসেন (৪৯), পিতা রফিক হোসেন, মাতা নবিরন নেছা, গ্রাম বিন্নাবাড়ি, বোয়ালমারী, ফরিদপুর।

২. সবুর মিয়া (৬২), পিতা মসলেম মাতুব্বর, মাতা মৃত নবিরন নেছা, গ্রাম ছোলনার, বোয়ালমারী, ফরিদপুর।

 

পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটির পর বাজার এলাকায় নিরাপত্তা ও সতর্কতা জোরদার করা হয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Tội phạm গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Tội phạm নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Tội phạm দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Tội phạm দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Tội phạm সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Tội phạm ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Tội phạm শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views