গোপালগঞ্জ স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, ২ চোর আটক | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, ২ চোর আটক

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান ‘রাসু জুয়েলার্স’ এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, ২ চোর আটক
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক পানির জন্য বাইরে গেলে সুযোগ বুঝে দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে ব্যাগের চেন খুলে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাজারের ব্যবসায়ী লিটু মোল্লা তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে একজনকে আটক করেন এবং দ্রুত দোকান মালিককে বিষয়টি জানান।

 

খবর পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকেই আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়।

 

আটক ব্যক্তিদের পরিচয়:

১. আমির হোসেন (৪৯), পিতা রফিক হোসেন, মাতা নবিরন নেছা, গ্রাম বিন্নাবাড়ি, বোয়ালমারী, ফরিদপুর।

২. সবুর মিয়া (৬২), পিতা মসলেম মাতুব্বর, মাতা মৃত নবিরন নেছা, গ্রাম ছোলনার, বোয়ালমারী, ফরিদপুর।

 

পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটির পর বাজার এলাকায় নিরাপত্তা ও সতর্কতা জোরদার করা হয়েছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 72 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 46 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views