বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পারিবারিকভাবে শিক্ষিত ও সুনামধারী পরিবারে বড় হওয়া আশেক হাসানের পিতা বিশিষ্ট চিকিৎসক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া এলাকায় সমাজসেবক হিসেবে পরিচিত। তার মা-ও শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন; প্রায় এক বছর আগে তিনি মারা যান। বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান।
আরও দেখুন
নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আশেক হাসান জানান, এই অর্জনের পুরো কৃতিত্ব তাঁর পিতা-মাতার। তাদের নৈতিকতা, পরিশ্রম ও দোয়া তাঁকে আজকের অবস্থানে এনেছে। তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
২৭তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে এডিসি (জেনারেল ও রাজস্ব) রাজবাড়ী, ডুমুরিয়া (খুলনা) ও বাঘারপাড়া (যশোর) উপজেলার ইউএনও, এসিল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনডিসি, এডিএম, জেল সুপার, এলএও, ট্রেজারি অফিসারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের জন্য তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর যোগদান | আই নিউজ বিডি
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর যোগদান
যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান।..
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0