যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর যোগদান | আই নিউজ বিডি

যশোর

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর যোগদান

যশোরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। ছবি: আরেফিন মুক্তা
যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান।..
Eidok-এ শেয়ার
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর যোগদান
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পারিবারিকভাবে শিক্ষিত ও সুনামধারী পরিবারে বড় হওয়া আশেক হাসানের পিতা বিশিষ্ট চিকিৎসক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া এলাকায় সমাজসেবক হিসেবে পরিচিত। তার মা-ও শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন; প্রায় এক বছর আগে তিনি মারা যান। বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান।
আরও দেখুন

নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আশেক হাসান জানান, এই অর্জনের পুরো কৃতিত্ব তাঁর পিতা-মাতার। তাদের নৈতিকতা, পরিশ্রম ও দোয়া তাঁকে আজকের অবস্থানে এনেছে। তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
২৭তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে এডিসি (জেনারেল ও রাজস্ব) রাজবাড়ী, ডুমুরিয়া (খুলনা) ও বাঘারপাড়া (যশোর) উপজেলার ইউএনও, এসিল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনডিসি, এডিএম, জেল সুপার, এলএও, ট্রেজারি অফিসারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের জন্য তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 67 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views