ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেশ কয়েকটি ইটভাটায় ইট পোড়ানোর জোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এসব ইটের ভাটায় কাঁচামাল মজুত ও চুল্লি তৈরির কাজ শেষ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু ভাটা মালিক প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি ও কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন,"যারা আইন বঙ্গ করে ইট পোড়াবে তাদের বিরুদ্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে।”
পরিবেশ সচেতন নাগরিকদের মতে, অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং নিয়মিত মনিটরিং জরুরি। তারা বলেন, এসব ভাটার আশপাশের বায়ু, মাটি ও ফসলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শেখ মো.নাজমুল হুদা মুঠোফোনে জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। খুব শীঘ্রই অভিযান পরিচালনা করে এসব ভাটা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0