রাজবাড়ী

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ
Eidok-এ শেয়ার
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।

বিএনপির বর্তমান প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল এবং মনোনয়ন বঞ্চিত আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।

 

রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভের ঘটনা ঘটে।

আসলাম মিয়ার সমর্থকরা দাবি করেন—১৭ বছর যাবত আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নির্যাতনের সময় নেতাকর্মীদের পাশে থাকলেও তার প্রাপ্য মনোনয়ন দেয়া হয়নি।

তাদের ভাষায়—

“আসলাম মিয়াকে ধানের শীষের প্রার্থী করা হলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

 

বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর বিক্ষোভকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

এসময় বক্তৃতা দেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদসহ আরও অনেক নেতা।

 

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান—সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন রাজনীতি রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন 87 ভিউ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে রাজনীতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে 95 ভিউ শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ রাজনীতি শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ 48 ভিউ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ রাজনীতি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ 67 ভিউ ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের রাজনীতি ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের 59 ভিউ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য রাজনীতি পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য 89 ভিউ সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন রাজনীতি সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 51 ভিউ