যুবলীগ নেতা দুই জন গ্রেফতার পীরগঞ্জ এ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যুবলীগ নেতা দুই জন গ্রেফতার পীরগঞ্জ এ

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
যুবলীগ নেতা দুই জন গ্রেফতার পীরগঞ্জ এ
যুবলীগ নেতা দুই জন গ্রেফতার পীরগঞ্জ এ
ছবি: সংগৃহীত
যুবলীগ নেতা দুই জন গ্রেফতার পীরগঞ্জ এ
জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা  যুবলীগের সাবেক সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
 
উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। 
 
শনিবার গভীর রাতে পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লায় নিজ বাসা থেকে আনোয়ার হোসেনকে এবং উপজেলার দানাজপুর গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। পরদিন দুপুরে তাদের দু-জনকে ঠাকুরগাঁও আদালতে প্রেরন করেছে পুলিশ।
 
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, জুলাই আন্দোলনে পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামল, মারপিট নাশকতা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator