আশুলিয়া ইপিজেড ভাদাইল রোডে যাত্রী ছাউনি নির্মাণে বাধা: বিএনপি নেতা গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়া ইপিজেড ভাদাইল রোডে যাত্রী ছাউনি নির্মাণে বাধা: বিএনপি নেতা গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ।..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আশুলিয়া ইপিজেড ভাদাইল রোডে যাত্রী ছাউনি নির্মাণে বাধা: বিএনপি নেতা গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ।..
আশুলিয়া ইপিজেড ভাদাইল রোডে যাত্রী ছাউনি নির্মাণে বাধা: বিএনপি নেতা গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ।..
ছবি: সংগৃহীত
মোঃ শরিফ মিয়া  আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া ইপিজেড ভাদাইল রোডে যাত্রী ছাউনি নির্মাণে বাধা: বিএনপি নেতা গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ

আশুলিয়ার ইপিজেড এলাকায় স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে একটি যাত্রী ছাউনি নির্মাণ কাজ শুরু হলে তাতে বাধা দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া—এমন অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী যাত্রী ছাউনির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সম্প্রতি নির্মাণকাজ শুরু হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থের কারণে বিএনপি নেতা আব্দুল গফুর মিয়া কাজটি বন্ধ করে দেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

এ ঘটনায় যাত্রী ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি জানিয়েছেন—অবিলম্বে বাধা অপসারণ করে যাত্রী ছাউনি নির্মাণ কাজ সম্পন্নের মাধ্যমে ভোগান্তি দূর করতে হবে। স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানা গেছে।

যাত্রী ছাউনি নির্মাণের এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন। উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কে যাত্রী ছাউনি না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। তাই মানবিক দিক বিবেচনায় করে আমার নিজ উদ্যোগে কাজটি শুরু করেছি। এটি হলে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।”

এর আগেও আশুলিয়ার ডিইপিজেড–ভাদাইল সড়কে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল, অব্যবস্থাপনা দূরীকরণ এবং নানা মানবিক উদ্যোগে কাজ করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন।

Nenhum comentário encontrado


News Card Generator