“নিরাপদ ভোটের অঙ্গীকার: নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মাঠে এক লাখ সেনা”

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে মোতায়েন থাকবে এক লাখ সেনা সদস্য। ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ..
שיתוף ב-Eidok
“নিরাপদ ভোটের অঙ্গীকার: নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মাঠে এক লাখ সেনা”
צילום: ארכיון

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, ভোটের দিন এবং পরবর্তী তিন দিন নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, বর্তমানে প্রায় ৩০ হাজার সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সময় এই সংখ্যা বাড়িয়ে প্রায় এক লাখে উন্নীত করা হবে। পাশাপাশি মাঠে মোতায়েন থাকবে—প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব, আনুমানিক সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য। আনসার সদস্যদের আধুনিক অস্ত্র ও বডিক্যাম সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।”

সরকার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “এ দেশে কোনো তিনজন মানুষ সরকারের পতন ঘটায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই পরিবর্তন এসেছে। আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে—এটি জনগণের রায়ের প্রতিফলন।”

তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা হবে। এ কারণে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস, কোস্টগার্ড বেইস, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। রাত্রীযাপন শেষে আগামীকাল বরিশাল হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন אַחֵר বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 Views