মোংলা-খুলনা মহাসড়কে শ্রমিকবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায় | আই নিউজ বিডি

খুলনা

মোংলা-খুলনা মহাসড়কে শ্রমিকবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায়

মোংলা প্রতিনিধিঃ

খুলনা-মোংলা মহাসড়কের আপাবাড়ি এলাকায় ইপিজেডের শ্রমিকবাহী একটি পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে।..
Eidok-এ শেয়ার
মোংলা-খুলনা মহাসড়কে  শ্রমিকবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায়
ছবি: সংগৃহীত

এতে অনেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় এবং সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। তবে বাসটির চাকা বিস্ফোরণসহ সামনের অংশ গাছের সঙ্গে লেগে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলে বা চাকা বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটতে পারে। সড়কের ওই অংশে অতিরিক্ত গতিতে চলাচল ও ভারী যানবাহনের চাপের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। দুর্ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয়দের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমিক এ সড়ক দিয়ে মোংলা ইপিজেডসহ শিল্পাঞ্চল এলাকায় যাতায়াত করে। তাই এই রুটে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন যাত্রী ও স্থানীয়রা।

এ ঘটনায় শ্রমিকদের পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 73 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 52 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 83 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 49 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 28 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 66 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 47 ভিউ