ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ‎ | আই নিউজ বিডি

ফুলবাড়ীতে  স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ‎

‎আগামী নির্বাচনে কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।..
Compartir en Eidok
ফুলবাড়ীতে  স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত  ‎
Foto: archivo

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার.. 


‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎১৩ নভেম্বর বৃহস্পতিবার  সন্ধ্যায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পানিমাকুটি শাখার উদ্যোগে
পশ্চিম পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাদেকুর রহমানের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সফল সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল,সাধারণ সম্পাদক মাহফুজুল হক সুমন, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক নাজমুল হাসানসহ বিএনপির অন্যান্য  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

‎বক্তারা বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীদের আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে  কুড়িগ্রাম দুই আসনের ধানের  শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। 
 


আলোচনা সভার শেষে ১নং পানিমাছকুটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের  মোঃ আলা বকসকে সভাপতি
 মোঃ এমদাদুল হক সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
‎

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের Política লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 49 Views নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Política নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 120 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Política গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 69 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Política আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 48 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Política পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 54 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Política নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 69 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Política নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 99 Views