বরগুনা-১ আসনে জনসংযোগে ব্যস্ত রাজনৈতিক দলগুলো | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা-১ আসনে জনসংযোগে ব্যস্ত রাজনৈতিক দলগুলো

বরগুনা-১ আসনে জনসংযোগে ব্যস্ত রাজনৈতিক দলগুলো
Eidokでシェア
বরগুনা-১ আসনে জনসংযোগে ব্যস্ত রাজনৈতিক দলগুলো
写真:提供

জেলা প্রতিনিধি,বরগুনা।।

জাতীয় সংসদের সংসদীয় আসন ১০৯ (বরগুনা সদর-আমতলী ও তালতলী) ত্রয়োদশ জাতীয় সংসদ বরগুনা ১ আসনে নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া ও রাজনৈতিক তৎপরতা। এরই মধ্যে রাজনৈতিক দল গুলো প্রতিটি আসনে প্রার্থীতা চুড়ান্ত করেছে।

তারই ধারাবাহিকতায় বরগুনার জনপদে নির্বাচনী হাওয়ায় প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন গণসংযোগে। বরগুনা-১ আসনটি বরাবর আওয়ামী লীগের ঘাঁটি হলেও এবার দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই আসনটি ধরে রাখতে মরিয়া বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও জামায়াত ইসলামির প্রার্থীরা। তবে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীও নির্বাচনে চমক দিতে পারেন।

বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১২ হাজার ৬০৩ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ৫৫ হাজার ১২৭ জন, নারী ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৪৬৫ জন। বরগুনা সদর ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ২২০ জন। আমতলী উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার ৭২৪। তালতলী উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৮৬ হাজার ৯৪২।

বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত ৩১ দফা নিয়ে বিভিন্ন জন সমাবেশ, মিছিল ও সভা আয়োজন করেছেন। অন্যান্য দলও তৃণমূল পর্যায়ে সভা, সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত। জনপদের চা-দোকান ও হাট-বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হবেন নতুন সংসদ সদস্য।বরগুনা ১ আসনের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব নিকাশ।

বরগুনা-১ আসনের ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা নির্বাচনী আসনের প্রতিটি উপজেলার হাট-বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফার লিফলেট বিতরণ ও জনগণের সঙ্গে কুশল বিনিময় এবং পথ সভা করে যাচ্ছেন। তিনি বলেন, "রাজনীতির মাঠে বিএনপির পরীক্ষিত নেতা হিসেবে আমি, জনগণের পাশে ছিলাম ও ভবিষ্যতেও থাকবো, উন্নয়ন গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠায় জনগণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সকলের দোয়া ও সমর্থনে দলকে এই আসনটি উপহার দিতে চাই। অনুন্নত বরগুনাকে উন্নয়নের রপ দিতে চাই। অন্যায়, অত্যাচার ও লুটপাটের রাজনীতি বরগুনা-১ আসন থেকে চিরতরে নির্মূল করতে চাই। সাধারণ মানুষ ও নতুন প্রজন্ম আমার প্রতি আস্থা রাখে, ইনশাআল্লাহ তারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।"

বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী জেলা আমীর মাওলানা মহিব্বুল্লাহ হারুন জয় বরগুনার মাঠে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, "জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। যদি জনগণ আমাদের উপরে আস্থা রাখে, আমরা পরিবর্তনের রাজনীতি দেখাব। আগামী নির্বাচনে বিপুল ভোটে আমি বিজয়ী হব।"

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা পীর সাহেব কেওড়াবুনিয়া মাওলানা মাহামুদুল হোসাইন ওয়ালিউল্লাহ বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী। তিনিও এই আসনে নির্বাচনের বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, বরগুনায় তাদের অবস্থান খুবই মজবুত। বিগত দিনে ভোট কারচুপি ও দিনের ভোট আগের রাতে করে প্রার্থীদের হারানো হয়েছে। ৫ই আগস্টের পর বরগুনাবাসী ইসলামি দলের কার্যক্রমে সন্তুষ্ট,তারা অন্য দলের ন্যায় চাঁদাবাজি ও দখল বানিজ্য করেনি।আমি আশাবাদী এবারের নির্বাচনে এই আসনের তিনটি উপজেলায়ও তারা বিপুল ভোটে বিজয়ী হবো।

এই আসনের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরগুনা-১ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে।অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও চমক দেখাবে।প্রতিটি দলের প্রার্থীরা জনপ্রিয়। ভোটের আগ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছেনা কে বিজয়ী হবেন। তবে তিনটি উপজেলায় বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফল তাদের পক্ষে যেতে পারে বলে মতামত তাদের।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views