পূর্বধলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কোরআন বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কোরআন বিতরণ..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কোরআন বিতরণ..
পূর্বধলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কোরআন বিতরণ..
ছবি: সংগৃহীত
পূর্বধলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কোরআন বিতরণ

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার রাজধলা মুক্তমঞ্চে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন নেত্রকোনা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও জেলা বিজ্ঞানবিষয়ক সম্পাদক ওমর ফারুক।

প্রধান অতিথি মাসুম মোস্তফা বলেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে দেশের প্রতিটি মুসলিম শিক্ষার্থী সহীহভাবে কুরআন তেলাওয়াত করতে পারবে। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।”

 

তিনি আরও বলেন,

সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এ লক্ষ্যে যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।”

 

এ সময় বক্তব্য রাখেন ধারা দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ইমরুল হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী শিক্ষা চর্চা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা শেষে উপস্থিত প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।

Aucun commentaire trouvé


News Card Generator