শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল
শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধিঃ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাগেরহাট বিএনপি পরিবার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে খানজাহান আলী মাজার মোড়ে ষাটগম্বুজ ইউনিয়ানের ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপি ফকির তারিকুল ইসরাম। জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা মৎসবীজ দলের সাধারন সম্পাদক শেখ হারুন আর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম। এসভায় বক্তৃতা করেন, জেলা মহিলাদল নেত্রী মনিরা বেগম, সদর উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শিরিনা আক্তার, যুবদলের সাবেক কোষাধ্য¶ ফকির মাসুম বিল্লা, জেলা যুবদলের সাবেক সমš^য় কমিটির সদস্য মোঃ সোহেল তরফদার, সাবেক যুবদল নেতা আলোম মোল্লা, শেখ সোহেল, সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক  মোঃ আরিফুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি  ফকির আলমামুন টিপু, সাবেক যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এ সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার বিএনপিও তার অংঙ্গ সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দরা।

 
 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator