রূপদিয়া বাজারে বিএনপি প্রার্থীর পক্ষে ও আ.লীগের লকডাউনের বিপক্ষে মিছিল

****
Condividi su Eidok
রূপদিয়া বাজারে বিএনপি প্রার্থীর পক্ষে ও আ.লীগের লকডাউনের বিপক্ষে মিছিল
Foto: archivio

যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ও আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিপক্ষে রূপদিয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল করেছে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ মিছিলে অন্যান্যের মধ্যে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল গোলদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার ও সোহেল রানা তোতা।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সামাদ, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য আজিম হোসেন মিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমামুল ইসলাম তুহিন, সদস্য সচিব নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামাল এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম।

মিছিলে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভয় পেয়েই লকডাউনের নামে গণতন্ত্রকে রুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে, তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।

মিছিল শেষে নেতাকর্মীরা প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বিজয়ের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Notizie del distretto মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Notizie del distretto নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Notizie del distretto প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 59 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Notizie del distretto মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 49 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Notizie del distretto ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Notizie del distretto হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Notizie del distretto জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 Views