অভয়নগরের চেয়ারম্যান তৈয়বুর রহমানের সহধর্মিণী নাসিমা খাতুনের ইন্তেকালে শোকের ছায়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অভয়নগরের চেয়ারম্যান তৈয়বুর রহমানের সহধর্মিণী নাসিমা খাতুনের ইন্তেকালে শোকের ছায়া..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
অভয়নগরের চেয়ারম্যান তৈয়বুর রহমানের সহধর্মিণী নাসিমা খাতুনের ইন্তেকালে শোকের ছায়া..
অভয়নগরের চেয়ারম্যান তৈয়বুর রহমানের সহধর্মিণী নাসিমা খাতুনের ইন্তেকালে শোকের ছায়া..
ছবি: সংগৃহীত
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমানের সহধর্মিণী মোছাঃ নাসিমা খাতুন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ও বিশিষ্ট শ..

যশোরের অভয়নগর উপজেলার ০৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমানের সহধর্মিণী মোছাঃ নাসিমা খাতুন গতকাল রাত আনুমানিক ১২টার পর স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা নাসিমা খাতুনের মৃত্যুর সময় বয়স হয়েছিল প্রায় ৩০ বছর। তিনি মৃত্যুকালে একমাত্র ৮ বছর বয়সী কন্যা সন্তান রেখে গেছেন।

তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোঃ মোহাসিন রহমানের প্রিয় বোন।

স্ত্রীর আকস্মিক মৃত্যুতে চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান একেবারে ভেঙে পড়েছেন। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator