কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসিবুর রহমান ও জেলা সেক্রেটারি গাজী হোসেন মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় জেলা সেক্রেটারি গাজী হোসেন মাহমুদ বলেন, “সারা দেশে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করে প্রমাণ করেছে তারা গণমানুষের দল নয়। আমরা এই সন্ত্রাসীদের প্রতিহত করতে প্রস্তুত আছি। সকল দোকানপাট ও যানবাহন খোলা থাকবে। কোনো আওয়ামী সন্ত্রাসী যদি নাশকতা করতে আসে, তাহলে তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।”
তিনি আরও বলেন, “যেকোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে বরগুনা জেলা ছাত্রশিবির সম্পূর্ণ প্রস্তুত।”
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট