ঢাকা

আ’লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নিন্দা জানিয়ে ঈশ্বরগঞ্জে নবীন দলের প্রতিবাদ মিছিল

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
Bagikan di Eidok
আ’লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নিন্দা জানিয়ে ঈশ্বরগঞ্জে নবীন দলের প্রতিবাদ মিছিল
Foto: dikumpulkan

আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবীন দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা সদরের প্রধান সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হারুয়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নবীন দলের নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা নবীন দলের সভাপতি আশিক আহাম্মদ। তিনি বলেন, দেশের চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ একটি অরাজনৈতিক ও বিশৃঙ্খল পরিকল্পনা হাতে নিয়েছে। তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির মাধ্যমে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। নবীন দল এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা জানায়।

তিনি আরও বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, কিন্তু যারা বিশৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ভাঙতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় বক্তারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে দেশের উন্নয়নবিরোধী চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন এবং যেকোনো নৈরাজ্য, ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। সর্বশেষে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় নবীন দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহিনূল ইসলাম কাঞ্চন, সদস্য সচিব মামুন মিয়া মাসুম, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, বায়েজিদ মিয়া, সাজু, মামুন, ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Berita Kabupaten মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 14 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Berita Kabupaten সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 44 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Berita Kabupaten আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 50 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Berita Kabupaten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Berita Kabupaten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 94 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Berita Kabupaten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views