কটিয়াদীতে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত !
মিজানুর রহমান
কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি;
কিশোরগঞ্জের কটিয়াদীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১২ নভেম্বর) পালিত হয়েছে। উপজেলা শাখার আয়োজনে কটিয়াদী রিপোর্টর্স ইউনিটি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। “রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে চাই জাতীয় সনদের বাস্তবায়ন” এই প্রতিপদ্যে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সুজনের আহ্বায়ক প্রকৌশলী মো. হারুন অর রশিদ। আলোচনা সভার সঞ্চালনা করেন সদস্য সচিব প্রভাষক ধ্রুব রঞ্জন দাস।
সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, রিপোর্টর্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল হায়দার টিটু, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, সরারচর সৌদামনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মাসুম পাঠান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবিব সাধু, সাংবাদিক খায়রুল ইসলাম, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম, সাংবাদিক মিজানুর রহমান, কটিয়াদী নজরুল একাডেমীর সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ডাক্তার শামীম ভূঁইয়া এবং সাংস্কৃতিক কর্মী জিসান আজাদ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের গণতান্ত্রিক অগ্রগতি, স্থানীয় স্বচ্ছ প্রশাসন এবং সুজনের অবদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার শিক্ষাবিদ, সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।