বসুন্দিয়ায় তালুকদার গ্রুপের এ্যাডমিনের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও রাসুল (সঃ) কে কটূক্তির অভিযোগ!

****
Dela på Eidok
বসুন্দিয়ায় তালুকদার গ্রুপের এ্যাডমিনের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও রাসুল (সঃ) কে কটূক্তির অভিযোগ!
Foto: arkiv

যশোরের বসুন্দিয়ায় অবস্থিত তালুকদার গ্রুপের প্লাস্টিক কারখানার প্রশাসনিক কর্মকর্তা (এ্যাডমিন) আলামিন মাসুদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ১১ নভেম্বর যশোর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ঘুনী বিশ্বাসপাড়া উম্মুল কোরা জামে মসজিদের ইমাম মোঃ মুরসালিন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আলামিন মাসুদ দীর্ঘদিন ধরে ইসলাম ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছেন। তিনি প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করে থাকেন। স্থানীয়রা দাবি করেন, আলামিন একজন নাস্তিক প্রকৃতির মানুষ, যার কথাবার্তা ও আচরণে ইসলাম এবং নবী করিম (সঃ)-এর প্রতি ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ পায়।

গত ৮ নভেম্বর দুপুরে অফিসের স্টাফদের উপস্থিতিতে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবরটি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদে ফেটে পড়েন।

পরদিন ৯ নভেম্বর বিকেলে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনী এলাকায় ফ্যাক্টরির সামনে ধর্মপ্রাণ মুসল্লিরা এক প্রতিবাদ সমাবেশ করেন। তারা তালুকদার গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত আলামিন মাসুদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও ইমামগণ সবাইকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলামিন মাসুদ চট্টগ্রাম জেলার খুলশী থানার উত্তর লালখান বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবেদ আলী এবং মাতার নাম মনোয়ারা বেগম।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Övrig ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 84 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Övrig বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 129 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Övrig নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 126 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 175 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 126 Views