ঝালকাঠি-১: ডাঃ মুস্তাফিজুর রহমান ইরানের পক্ষে আনারস প্রতীকের… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি-১: ডাঃ মুস্তাফিজুর রহমান ইরানের পক্ষে আনারস প্রতীকের গণজোয়ার, যুবমিশনের প্রচারণায় মুখরিত কাঠালিয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনের প্রত্যাশী এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরানের আনারস প্রতীকের পক..
Partager sur Eidok
ঝালকাঠি-১: ডাঃ মুস্তাফিজুর রহমান ইরানের পক্ষে আনারস প্রতীকের গণজোয়ার, যুবমিশনের প্রচারণায় মুখরিত কাঠালিয়া
Photo : collectée

কাঠালিয়া (ঝালকাঠি): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনের প্রত্যাশী এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরানের আনারস প্রতীকের পক্ষে জোরদার প্রচার ও গণসংযোগ শুরু করেছে বাংলাদেশ যুবমিশনের নেতাকর্মীরা। কাঠালিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার, বিদ্যালয় ও গ্রামীণ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আনারস প্রতীকের পক্ষে সমর্থনের বার্তা। 

আজ (মঙ্গলবার) সকাল থেকেই বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ যুব মিশনের নেতাকর্মীরা কাঠালিয়ার চেঁচরী রামপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ করেন এবং প্রচারপত্র বিতরণ করেন। এই কার্যক্রমে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে যেখানে তারা ডাঃ মুস্তাফিজুর রহমানের সাহসী রাজনৈতিক অঙ্গীকারের কথা ভোটারদের সামনে তুলে ধরেন। 

মূলনীতি ও ৩১ দফা কর্মসূচী নিয়ে আলোচনা শুরু করেছেন নেতাকর্মীরা। বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদসার নেতৃত্বে সক্রিয়ভাবে গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা ডাঃ ইরানের রাজনৈতিক মূলনীতি, রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত লেবার পার্টির ৩১ দফার বিস্তারিত কর্মসূচী এবং আনারস প্রতীকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একইসাথে, আন্দোলন-সংগ্রামে রাজপথে ডাঃ ইরানের সাহসী ভূমিকার কথাও ভোটারদের সামনে শক্তভাবে উপস্থাপন করা হয়, যাতে তারা তার প্রতি আস্থা রাখতে পারেন। 

"তিনি প্রতিহিংসার রাজনীতি ও মাদকমুক্ত এলাকা গড়বেন," এই চিন্তা-চেতনা নিয়ে যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদসা সাংবাদিকদের বলেন যে, "মুস্তাফিজুর রহমান ইরান জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক অঙ্গনের অন্যতম সাহসী নেতা। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় লেবার পার্টি ও ছাত্রমিশনের দুজন নেতা শাহাদাত বরণ করেছেন, যা তাঁর রাজনৈতিক অঙ্গীকারের প্রমাণ।"

তিনি আরও উল্লেখ করেন যে, "যদি ইনশাআল্লাহ্ ইরান ভাই ঝালকাঠি-১ আসনে বিজয়ী হন, তবে তিনি এই অঞ্চলকে প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও মাদকমুক্ত একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলবেন।" এ সময় তিনি চেঁচরী রামপুর ইউনিয়নের সকল ভোটারকে আহ্বান জানান যে, তারা যেন ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন যাতে একটি ইতিবাচক পরিবর্তন আনা যায় এবং এখানে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ স্থাপন করা সম্ভব হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politique গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 54 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politique গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 80 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politique আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Politique নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 74 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Politique আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার Politique পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 54 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের Politique তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 39 Views