বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অব্যবস্থা, নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদল রাজপথে দৃঢ় অবস্থান নিয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ এর নেতৃত্বে থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সমন্বয়ে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিল চলাকালীন সাংবাদিকদের সাথে আলাপকালে সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন,
“বিএনপি কখনো অরাজকতা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বিরোধী দলে থাকাকালীনও সাধারণ মানুষের জীবন-সম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রেখেছে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
তিনি আরও বলেন,
“যারা ককটেল বিস্ফোরণসহ পরিকল্পিত নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করছে তারা প্রকৃতপক্ষে দেশের শত্রু এবং বাঙালি জাতির জন্য হুমকি। এদের মোকাবেলায় জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলা জরুরি।”
এ সময় পল্লবী থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জামাল হোসেন বাপ্পি, যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেনসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় উপস্থিতি ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
Appen ”Eye News BD”
Kommentarer 0