গলাচিপা গোলখালী ইউনিয়নে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

গলাচিপা উপজেলার ৪নং গোলখালী ইউনিয়নে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জননেতা হাসান মামুন। জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।..
Partager sur Eidok
গলাচিপা গোলখালী ইউনিয়নে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত
Photo : collectée

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

গলাচিপা উপজেলার ৪নং গোলখালী ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে থাকে। উৎসবমুখর পরিবেশে পুরো গোলখালী ইউনিয়ন জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ যেনো হাজার জিয়ার দেখা মিলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জননন্দিত নেতা হাসান মামুন। তিনি বলেন, বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ভিত্তি। দেশের রাজনৈতিক অচলাবস্থা, ভোটাধিকার হরণ এবং গণতন্ত্র সংকট উত্তরণের জন্য জনগণের আন্দোলনই আজ সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই দিবস জাতির স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের শপথ স্মরণ করিয়ে দেয়। গোলখালী ইউনিয়নের হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে বিএনপির প্রতি জনগণের আস্থা দিনদিন আরও সুদৃঢ় হচ্ছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার। তিনি বলেন, ভোটাধিকার পুনরুদ্ধারের এই লড়াই শুধু রাজনৈতিক দলের নয়, এটি একটি জাতীয় আন্দোলন। কর্মীদের ঐক্য ও সংগঠন শক্তিশালী হলে গণতন্ত্র পুনরুদ্ধার সহজ হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪নং গোলখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, গোলখালী ইউনিয়ন সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে। আজকের জনসভার মাধ্যমে প্রমাণ হলো জনগণ পরিবর্তনের পক্ষে একজোট হয়েছে। ইউনিয়ন বিএনপি সংগঠনের কার্যক্রম আরও জোরদার করবে।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গোলখালী ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী মো. রেজাউল করিম। তিনি বলেন, যুবদল মাঠে রয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে তরুণ সমাজই হবে মূল শক্তি।

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো গোলখালী ইউনিয়ন মুখরিত হয়ে ওঠে। বক্তৃতার পুরো সময়জুড়ে স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে জনসভা প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় মহল মনে করে, এই জনসভা গোলখালী ইউনিয়নের রাজনীতিতে নতুন বার্তা যোগ করেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé