দিনাজপুর

দিনাজপুর ২ আসনে দল মনোনিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিরোধাকারিদের প্রতি আহবান

দলের মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে  দলের মনোনিত ২৩৭ টি আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষনা করেছিলেন। এর মধ্যে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম রয়েছে৷ দলের ..
Eidok پر شیئر
দিনাজপুর ২ আসনে দল মনোনিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিরোধাকারিদের প্রতি আহবান
تصویر: ماخوذ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর >  দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে দলের হাই কমান্ডের কাছে দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করতে প্রার্থীর বিরোধী পক্ষের প্রতি আহবান জানিয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার বিএনপির নেতারা। দলের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের পক্ষে আজ মঙ্গলবার বিরলের শহীদ মিনার চত্তরে সংবাদ সম্মেলনে ওই আহবান জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নেতা এ্যাডভোকেট আব্দুল বাকী, নুরজামাল হোসেন, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেনসহ তৃণমূলের বিভিন্ন কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে  দলের মনোনিত ২৩৭ টি আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষনা করেছিলেন। এর মধ্যে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম রয়েছে৷ দলের ওই মনোনয়নের বিরোধিতা করছেন মনোনয়ন প্রত্যাশি বঞ্চিতরা। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশিদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ভার্চুয়ালি মিটিং করেছিলেন। তখন সবাই অঙ্গিকার করেছিল দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে সবাই কাজ করবেন। এর আগে দিনাজপুর ২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী ২০১৮ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার দলের মনোনয়ন প্রত্যাশী বঞ্চিতরা তার বিরুদ্ধাচারন করছেন।

সংবাদ সম্মেলন শেষে খন্ড খন্ড মিছিল বের করেন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।  
##

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল سیاست শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল 86 Views আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ سیاست আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ 77 Views ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ سیاست ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 63 Views নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন  এর আওয়ামী লীগের চেয়ারম্যান  টিপু সুলতান গ্রেফতার سیاست নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন এর আওয়ামী লীগের চেয়ারম্যান টিপু সুলতান গ্রেফতার 50 Views জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি سیاست জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 68 Views পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল سیاست পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 71 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী سیاست মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 123 Views