গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের হামলা! ৮ জন আটক, গণধোলাইয়ে নিহত ১… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের হামলা! ৮ জন আটক, গণধোলাইয়ে নিহত ১ জন |

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের হামলা! ৮ জন আটক, গণধোলাইয়ে নিহত ১ জন |
Eidokでシェア
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের হামলা! ৮ জন আটক, গণধোলাইয়ে নিহত ১ জন |
写真:提供

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পসারগাতি গ্রামে ভয়াবহ ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
রাত ২টার দিকে ৮ সদস্যের একটি ডাকাত দল ডাকাতি করতে আসে।
স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে তারা, এসময় গণধোলাইয়ে ঘটনাস্থলেই নিহত হন এক ডাকাত —
নিহত: শামীম (৩৫), পিতা: মুন্নু মিয়া, ঠিকানা: ফুলারপাড়, মুকসুদপুর।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা —

অন্যদিকে, আটক হওয়া বাকি ৭ জন তারা হলেন —

১. ফারুক ইসলাম (৩০), পিতা: বাদশা মিয়া, ঠিকানা: কলিগ্রাম, বগুড়া।

২. লিটন (৩৮), ঠিকানা: নতুন বাজার, বরিশাল।

৩. ইলিয়াস (৫৪), পিতা: লতিফ, ঠিকানা: বরিশাল।

৪. ফয়সাল (২৪), পিতা: হাসান মিয়া, ঠিকানা: কিশোরগঞ্জ।

৫. সোহাগ (২৪), পিতা: হাসান মিয়া, ঠিকানা: কিশোরগঞ্জ।

৬. বিপ্লব (৩৫), পিতা: বিতদ, ঠিকানা: নেত্রকোনা।

৭. সুমন (৩২), পিতা: ইসমাইল, ঠিকানা: বরিশাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাত দলটি গ্রামের এক বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করে। এসময় গ্রামবাসী তাদের ধরে গণধোলাই দেয়। ঘটনাস্থলেই শামীম নিহত হয়।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ডাকাতদের থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



コメント 0

コメントがありません