বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের নিয়ে সনাকের দুর্নীতিবিরোধী… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের নিয়ে সনাকের দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরগুনায় নতুন এসিজি (অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ) ও ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট) সদস্যদের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই), টিআইবি ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয..
Eidok-এ শেয়ার
বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের নিয়ে সনাকের দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
মোঃইউসুফ সাগর 
 

ওরিয়েন্টেশনের শুরুতে বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান তার স্বাগত বক্তব্যে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি ডাঃ মনিজা, হাজী মোঃ হারুনর রশীদ, ক্রাই বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হামিদা বেগম, বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর–সিই মোঃ নাজমুল হোসেন খানসহ নতুন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।

টিআইবির লক্ষ্য, উদ্দেশ্য, অপারেশন গাইডলাইন, নৈতিক আচরণবিধি, যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তি ও সুরক্ষা নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এরিয়া কোঅর্ডিনেটর মোঃ নাজমুল হোসেন খান।

নাগরিক দায়বদ্ধতা, সামাজিক ভূমিকা ও দুর্নীতিবিরোধী স্বেচ্ছাসেবী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন বরগুনা সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মনির হোসেন কামাল।

ওরিয়েন্টেশন শেষে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান বরগুনা সনাকের সহ-সভাপতি হাজী হারুনর রশীদ।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط