ওরিয়েন্টেশনের শুরুতে বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান তার স্বাগত বক্তব্যে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি ডাঃ মনিজা, হাজী মোঃ হারুনর রশীদ, ক্রাই বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হামিদা বেগম, বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর–সিই মোঃ নাজমুল হোসেন খানসহ নতুন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।
টিআইবির লক্ষ্য, উদ্দেশ্য, অপারেশন গাইডলাইন, নৈতিক আচরণবিধি, যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তি ও সুরক্ষা নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এরিয়া কোঅর্ডিনেটর মোঃ নাজমুল হোসেন খান।
নাগরিক দায়বদ্ধতা, সামাজিক ভূমিকা ও দুর্নীতিবিরোধী স্বেচ্ছাসেবী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন বরগুনা সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মনির হোসেন কামাল।
ওরিয়েন্টেশন শেষে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান বরগুনা সনাকের সহ-সভাপতি হাজী হারুনর রশীদ।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0