বাটপার শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা কি শিখবে?

প্রাইমারি স্কুলের শিক্ষকরা মুরগি কিনে খেতে পারে নাই!
Eidok-এ শেয়ার
বাটপার শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা কি শিখবে?
ছবি: সংগৃহীত

বাটপার শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা কি শিখবে?

 

 

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন হাস্যরসের এক নতুন পর্যায়ে পৌঁছেছে। অনেকে শিক্ষক নামের লোক আজ গর্ব করে বলছেন— “দেশি মুরগি কিনে খেতে পারি নাই!”

এই কথার ভেতরেই লুকিয়ে আছে এক ভণ্ডামির হাস্যকর ছবি। যারা ছোট ছোট শিশুদের শিক্ষা দেয়, নৈতিকতার গল্প শোনায়— তারাই আবার সমাজে দারিদ্র্যের অজুহাতে করুণার অভিনয় করে বেড়ায়। অথচ দেখা যায়, কেউ কেউ টাকাও রোজগার করেন মোটা অঙ্কে, শুধু নয়, টিউশন, প্রাইভেট আর নানা চালবাজির মাধ্যমেও।

 

প্রশ্ন হচ্ছে—

যখন শিক্ষক নিজের জীবনেই মিথ্যা, কপটতা আর বাটপারিতে ভরে যায়, তখন ছাত্ররা কি শিখবে?

 

আজ অনেক শিক্ষক নৈতিকতা শেখানোর বদলে নিজেরাই শিক্ষার্থীদের সামনে অনৈতিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করছেন। কেউ ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, কেউ উপস্থিতির ভুয়া তালিকা তৈরি করছেন, কেউ আবার রাজনৈতিক পরিচয়ে স্কুলের মালিকানা দেখাচ্ছেন।

 

একজন শিক্ষক যদি নিজের আত্মসম্মান হারিয়ে বলেন— “দেশি মুরগি কিনে খেতে পারি নাই”, তাহলে বোঝা যায়, শিক্ষাব্যবস্থা কতটা অপমানিত। শিক্ষক পেশা এখন যেন এক শ্রেণির লোকের ভণ্ডামির আস্তানা।

 

দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দায়িত্ব যাদের হাতে, তারা যদি নিজেদের চরিত্র ঠিক রাখতে না পারেন— তাহলে জাতি কখনোই আলোর পথে এগোতে পারবে না।

 

সময় এসেছে প্রকৃত শিক্ষকদের সম্মান দিতে, আর যারা পেশাকে কলঙ্কিত করছে, তাদের মুখোশ উন্মোচন করার। কারণ সত্য একটাই—বাটপার শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কখনো মানু

ষ হতে পারে না।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 ভিউ