রঙের কারণে বাবার অস্বীকৃতি, যশোরে তিন বছরের আফিয়ার পাশে শুধু মা | আই নিউজ বিডি

যশোর

রঙের কারণে বাবার অস্বীকৃতি, যশোরে তিন বছরের আফিয়ার পাশে শুধু মা

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : গায়ের রঙ বিদেশিদের মতো হওয়ায় জন্মের পর থেকেই বাবার স্বীকৃতি বঞ্চিত ছোট্ট আফিয়া। অ্যালবিনিজম নামক বিরল রোগে আক্রান্ত এই তিন বছরের শিশুকে নিয়ে মায়ের একার সংগ্রাম..
Eidokでシェア
রঙের কারণে বাবার অস্বীকৃতি, যশোরে তিন বছরের আফিয়ার পাশে শুধু মা
写真:提供
যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। গায়ের রঙ বিদেশিদের মতো হওয়ার কারণে নিজের রক্তের সন্তানকে অস্বীকার করেছেন এক বাবা। স্ত্রীকে তালাক দিয়ে প্রবাসে চলে গেছেন তিনি। আর মায়ের কোলজুড়ে থাকা সেই ছোট্ট কন্যা সন্তান এখন শুধু বাবাহীন জীবনের বাস্তবতার সঙ্গে লড়ছে।

২০২০ সালে যশোরের বাউলিয়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। দুই বছর পর, ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান — আফিয়া। কিন্তু জন্মের পর থেকেই শিশুটির গায়ের রঙ নিয়ে সন্দেহ প্রকাশ করেন বাবা মোজাফফর। অবশেষে তিনি স্ত্রী মনিরাকে তালাক দিয়ে একমাত্র সন্তানকে ফেলে চলে যান প্রবাসে।

তিন বছর বয়সী আফিয়া আজ মায়ের একমাত্র সঙ্গী। বাবার কথা জিজ্ঞাসা করলে চুপ করে যায় সে।
মায়ের একান্ত সঙ্গেই বড় হয়ে উঠছে শিশুটি, যার গায়ের রঙের অস্বাভাবিকতা নিয়ে সামাজিক কৌতূহলও কম নয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, আফিয়া অ্যালবিনিজম (Albinism) নামের একটি জিনগত রোগে আক্রান্ত। এ রোগে শরীরের ত্বক, চুল ও চোখে রঙ উৎপাদনকারী মেলানিন পিগমেন্টের অভাব থাকে। চিকিৎসকের ভাষায়, “এটি একটি আজীবন চলমান অবস্থা, যার স্থায়ী চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।”

এমন পরিস্থিতিতে মা মনিরা একাই লড়াই করছেন সমাজের কটূ কথা আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে।
ঘটনাটি জানার পর যশোর জেলা প্রশাসন মনিরা ও ছোট্ট আফিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।

একদিকে সন্তানের প্রতি মায়ের সীমাহীন ভালোবাসা, অন্যদিকে বাবার অস্বীকৃতি — এই দুই চিত্র যেন আজও সমাজের বিবেককে নাড়া দেয়।

コメント 0

コメントがありません