ইলিয়াস আলীর ফেরার অপেক্ষায় পরিবার

বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী কথিত ‘আয়নাঘর’ থেকে ফিরছেন বলে গুঞ্জন চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস আলীর ছব
مشاركة على Eidok
ইলিয়াস আলীর ফেরার অপেক্ষায় পরিবার
الصورة: مجمّعة
বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী কথিত ‘আয়নাঘর’ থেকে ফিরছেন বলে গুঞ্জন চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস আলীর ছবি ভাইরাল হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির এই প্রভাবশালী নেতা। মঙ্গলবার রাত থেকে ইলিয়াস আলীর মুক্তি মিলেছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে শুকরিয়া জানিয়েও পোস্ট দিচ্ছেন। সাধারণ মানুষের মুখে মুখেও চলছে আলোচনা। এদিকে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। এতে তিনি বলেন, আমার স্বামীকে ফেরত দিন। ‘আয়না ঘর’র অনেকে ফেরত আসছেন। দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা আর কিছুই চাই না। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়িচালক আনসার আলী। রাত ১২টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। কিন্তু ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বুধবার তাহসিনা রুশদীর লুনা যুগান্তরকে বলেন, নিখোঁজ অনেকে ফেরত আসছেন। আমিও আমার স্বামী ফেরার অপেক্ষায় আছি। তবে তাকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান লুনা।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 59 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 122 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 124 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 104 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 125 Views