সিরাতুন্নবি (সা.) উপলক্ষে ফরিদপুরে ছাত্রশিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাতুন্নবি (সা.) উপলক্ষে ফরিদপুরে ছাত্রশিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান..

News Desk  avatar   
News Desk
সিরাতুন্নবি (সা.) উপলক্ষে ফরিদপুরে ছাত্রশিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান..
সিরাতুন্নবি (সা.) উপলক্ষে ফরিদপুরে ছাত্রশিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্যা, ফরিদপুর:

সিরাতুন্নবি (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুরের একটি হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁর জীবনদর্শনেই নিহিত রয়েছে মানবতার মুক্তি ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা। তরুণ প্রজন্মকে তাঁর আদর্শে গড়ে তুলতে হবে।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জজ কোর্ট মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা, শিক্ষাগুরু ও মানবতার মুক্তির দিশারী। তাঁর চরিত্র অনুকরণ করেই আমরা সমাজে শান্তি ও ন্যায়ের পতাকা উড়াতে পারি।

 

আলোচনা সভার সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সালাউদ্দিন মোল্যা।

 

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় সাথীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ মোহাম্মদ তুরান, দ্বিতীয় স্থান অধিকার করেন আব্দুল জব্বার সাহাদ এবং তৃতীয় হন জুবাইর রহমান। সদস্যদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আলী আজম খান, দ্বিতীয় নাফিজ আদনান শাহাবুদ্দিন এবং তৃতীয় হন আশিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

לא נמצאו הערות


News Card Generator