ফরিদপুর

সিরাতুন্নবি (সা.) উপলক্ষে ফরিদপুরে ছাত্রশিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মো. ইমরান মোল্যা, ফরিদপুর:
שיתוף ב-Eidok
সিরাতুন্নবি (সা.) উপলক্ষে ফরিদপুরে ছাত্রশিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
צילום: ארכיון

সিরাতুন্নবি (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুরের একটি হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁর জীবনদর্শনেই নিহিত রয়েছে মানবতার মুক্তি ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা। তরুণ প্রজন্মকে তাঁর আদর্শে গড়ে তুলতে হবে।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জজ কোর্ট মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা, শিক্ষাগুরু ও মানবতার মুক্তির দিশারী। তাঁর চরিত্র অনুকরণ করেই আমরা সমাজে শান্তি ও ন্যায়ের পতাকা উড়াতে পারি।

 

আলোচনা সভার সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সালাউদ্দিন মোল্যা।

 

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় সাথীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ মোহাম্মদ তুরান, দ্বিতীয় স্থান অধিকার করেন আব্দুল জব্বার সাহাদ এবং তৃতীয় হন জুবাইর রহমান। সদস্যদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আলী আজম খান, দ্বিতীয় নাফিজ আদনান শাহাবুদ্দিন এবং তৃতীয় হন আশিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী דת וחינוך বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 70 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর דת וחינוך শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 41 Views হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি דת וחינוך হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি 70 Views ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান דת וחינוך ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান 43 Views চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা דת וחינוך চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা 246 Views সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ דת וחינוך সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 86 Views বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ דת וחינוך বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 68 Views