সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে বাবা খুন | আই নিউজ বিডি

সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে বাবা খুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে
পারিবারিক বিরোধের জের ধরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু হয়েছে।..
I-share sa Eidok
সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে বাবা খুন
Larawan: kuha mula sa arkibo

সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে বাবা খুন

মো: মনজুর আলম (মঞ্জু)

চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার (০৯ নভেম্বর) রাত সোয়া ৮'টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের  ২নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এঘটনা ঘটে।

নিহত আহমেদ হোসেন(৫২)। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে।

জানা যায়, পারিবারিক কলোহ'কে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার  বড় ছেলে রিয়াদ হোসেন (২২) বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে নিহতের গলার ডানপাশে আঘাত করলে আহত অবস্থায় আহমদ হোসেন কে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দীকি বলেন, কাঞ্চনায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Mga komento 0

Walang nakitang komento