বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ছবি: সংগৃহীত

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের তেলিগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন আহমেদ লাদেন এলাকায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ছিলেন।

নিহত লাদেন দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আবদুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লাদেন তার মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও লাদেন শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 35 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী İlçe Haberleri সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী İlçe Haberleri মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত İlçe Haberleri কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views