বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ছবি: সংগৃহীত

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের তেলিগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন আহমেদ লাদেন এলাকায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ছিলেন।

নিহত লাদেন দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আবদুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লাদেন তার মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও লাদেন শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা أخبار المنطقة সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন أخبار المنطقة অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা أخبار المنطقة মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views