কক্সবাজারের কুতুবদিয়া-পেকুয়া চ্যানেল পাড়ি দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ জন দক্ষ সাঁতারু। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর আয়োজনে এই দুঃসাহসিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাঁতারুরা পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে যাত্রা শুরু করে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ঘাটে পৌঁছান। দীর্ঘ চ্যানেল পাড়ি দিতে তাদের প্রায় কয়েক ঘণ্টা সময় লাগে। প্রতিযোগিতা চলাকালে নিরাপত্তার জন্য নৌকা ও উদ্ধারকারী দলসহ কোস্টগার্ড সদস্যরাও তৎপর ছিলেন।
আয়োজকরা জানান, এই ধরনের চ্যালেঞ্জিং ইভেন্টের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সাঁতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জলপথের প্রতি আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি, এটি কক্সবাজার অঞ্চলে নদীভিত্তিক পর্যটন ও ওয়াটার স্পোর্টস জনপ্রিয় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ইভেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানায়। স্থানীয় জনগণ ও পর্যটকরা এই চ্যানেল সাঁতার প্রতিযোগিতা উপভোগ করতে তীরে ভিড় জমায়।
Приложение «Eye News BD»
Комментарии 0