কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি… | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, জনস্রোতে শহর মুখরিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে কুষ্টিয়ায় দেখা গেছে জনস্রোত।..
Eidok-এ শেয়ার
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, জনস্রোতে শহর মুখরিত
ছবি: সংগৃহীত

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক এন.এস. রোড প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। র‍্যালির পুরো সময়জুড়ে শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।
র‍্যালিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী তালুকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় শ্লোগানে মুখরিত হয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা “গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন এর স্লোগান দিতে দিতে সামনে এগোতে থাকেন। জনতার ঢল শহরমুখী হওয়ায় র‍্যালিটি রূপ নেয় এক মানবসমুদ্রে।

র‍্যালি শেষে বড়বাজার রেলগেট এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন।

বক্তারা সরকারের সমালোচনা করে আরও বলেন,
বর্তমান সরকারের দমন–পীড়ন ও নির্যাতনের মধ্যেও জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির পতাকাতলে সমবেত হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই সাহস ও প্রেরণার উৎস, যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্যম যোগায়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবেন।

এদিকে র‍্যালিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Balita sa Distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 70 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Balita sa Distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Balita sa Distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Balita sa Distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Balita sa Distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Balita sa Distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views