দলের শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ফরিদ আহমেদ মানিক

নব্য ফ্যাসিবাদ পুরাতনদের আশ্রয় দিচ্ছে: ফরিদ আহমেদ মানিক
Partager sur Eidok
দলের শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ফরিদ আহমেদ মানিক
Photo : collectée

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “ফ্যাসিবাদের রূপ বদলেছে, কিন্তু চরিত্র বদলায়নি। নব্য ফ্যাসিবাদ এখন পুরাতন ফ্যাসিবাদীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। কোর্টের বারান্দা থেকে শুরু করে প্রশাসনের নানা স্তরে তারা সক্রিয় ভূমিকা রাখছে। তাই সতর্ক থাকতে হবে— যেন কেউ আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে না পারে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য জনগণের অধিকার পুনরুদ্ধার করা। কিন্তু কেউ যদি দলের নাম ভাঙিয়ে উচ্ছৃঙ্খলতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, চাঁদাবাজি বা জমি দখলের মতো কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।”

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।

সভায় শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, “আমাদের সামনে এখন একটি কঠিন পরীক্ষা— সেই পরীক্ষা হলো জনগণের আস্থা অর্জন করা। ধানের শীষের প্রার্থীরা মাঠে গিয়ে মানুষের পাশে দাঁড়াবে, তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করবে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, তাহলে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “অনেকে এখন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু ভুলে যাবেন না— তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আপনাদের কোনো ব্যক্তিগত পদ-পদবির চিন্তা করা উচিত নয়। এখন দলের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। যদি কেউ ব্যক্তিগত স্বার্থে গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করে, তাহলে সেই কমিটি সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।”

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম। তিনি বলেন, “বিএনপির রাজনীতি হলো জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আমাদের সবাইকে মাঠে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক সো. মুনির চৌধুরী, সহ-সভাপতি ডি. এম. শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন, জেলা জাসাস আহ্বায়ক রোটা. কাজী মাইনুল হক জীবন, সদস্য সচিব মো. মোবারক শিকদার, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

সভা শেষে দলের নেতৃবৃন্দ ৭ নভেম্বরের চেতনা ও ঐতিহ্য ধারণ করে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার শপথ নেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Nouvelles du district নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 78 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Nouvelles du district ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 47 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Nouvelles du district খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Nouvelles du district কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 79 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Nouvelles du district সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 65 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Nouvelles du district সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 150 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Nouvelles du district সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 73 Views