৩ মনোনয়ন প্রত্যাশীকে একই মঞ্চে নিয়ে বিরলে সিপাহী জনতার বিপ্লব দিবস… | আই নিউজ বিডি

৩ মনোনয়ন প্রত্যাশীকে একই মঞ্চে নিয়ে বিরলে সিপাহী জনতার বিপ্লব দিবস উদযাপন..

Abu Rayhan avatar   
Abu Rayhan
৩ মনোনয়ন প্রত্যাশীকে একই মঞ্চে নিয়ে বিরলে সিপাহী জনতার বিপ্লব দিবস উদযাপন..
৩ মনোনয়ন প্রত্যাশীকে একই মঞ্চে নিয়ে বিরলে সিপাহী জনতার বিপ্লব দিবস উদযাপন..
ছবি: সংগৃহীত
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী তিন নেতা একই মঞ্চে উঠে কারাবন্দী ও নির্যাতিত নেতা-কর্মীদের সঙ্গে সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছেন।

দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী তিন নেতা একই মঞ্চে উঠে কারাবন্দী ও নির্যাতিত নেতা-কর্মীদের সঙ্গে সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছেন।

 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।

 

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। একইসাথে ভবিষ্যতে যেন ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

 

এর আগে বিরল বাজারের বকুলতলা মোড় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। সাদা কাফনের কাপড় পরিহিত নেতাকর্মীরা পৌরশহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সভাস্থলে এসে সমবেত হন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator