গাভীর পেটে বাচ্চা, জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা | আই নিউজ বিডি

গাভীর পেটে বাচ্চা, জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় পেটে বাচ্চাসহ একটি গাভী জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফেলে রেখে গেছে শুধু চামড়া ও নাড়িভুড়ি।..
Partilhar no Eidok
গাভীর পেটে বাচ্চা, জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা
Foto: arquivo

বৃহস্পতিবার (৬নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে এই নির্মম ঘটনা ঘটেছে। 

গাভীর মালিক আবুল কালাম তালুকদার জানান, গাভীটি বাড়ির গোয়াল ঘরে বেঁধে রাতে তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং গাভীটি নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি মাঠে চামড়া ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে। 

কালাম তালুকদার আরো জানান, তার গাভীটি ৬ মাসের গর্ভবতী ছিলো। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় এক লাখ টাকা। শুক্রবার (৭নভেম্বর) সকালে এঘটনায় শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয়রা জানান, সম্প্রতি শরণখোলার গ্রামাঞ্চলে গবাদিপশু (গরু-ছাগল) চুরির ঘটনা বেড়েছে। উপজেলার খোন্তাকাটায় একইভাবে একটি গরু জবাই করে তার মাংস নিয়ে যায় চোরেরা। একের পর এক এমন ঘটনায় গবাদিপশু নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। চোরচক্রদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ##

 

মাহফুজুর রহমান বাপ্পী

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 41 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views